
পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার সেলভি মোহলালা’র বরাত দিয়ে দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম দ্য সিটিজেন জানায়, তারা নেলসপ্রুটের বাইরে কামাগুগু এলাকার একটি বাড়িতে জিম্মিদের আটকে রাখার খবর পেয়েছিলেন।
ব্রিগেডিয়ার সেলভি মোহলালা জানান, পুলিশ সদস্যরা তিন বেডরুমের একটি বাড়িতে ১৯ জন বাংলাদেশি পুরুষকে দেখতে পান। তাদের সেলফোনগুলো একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল। অর্থাৎ আত্মীয় বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ ছিল না জিম্মি ব্যক্তিদের।
তিনি আরো জানান, ঐ বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন ৫২ বছর বয়সী আরেক বাংলাদেশি নাগরিক। মানবপাচারে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে এবং শিগগির নেলসপ্রুট ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।
তিনি বলেন, পাচারের গন্তব্য কোথায় এবং চক্রের প্রধান কে তা জানতে তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে, কেউ কেউ মিডলবার্গে যাচ্ছিলেন, অন্যদের গন্তব্য ছিল জোহানেসবার্গে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24