দক্ষিণখান থানা বিএনপির ইফতার মাহফিল গতকাল মঙ্গলবার দক্ষিণখানের মোল্লাবাড়ি বালুরমাঠ এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলের সংবাদ একাধিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। যেখানে স্থান হিসেবে দক্ষিণখানের মোল্লাবাড়ি বালুরমাঠ এলাকার কথা উল্লেখ করা হয়েছে। তারপরেও স্থানীয় একটি গ্রুপ এই ইফতার মাহফিল কেসি কনভেনশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে অপপ্রচার চালাচ্ছে।
বিএনপির ইফতার মাহফিলের হল ভাড়া নিয়ে কেসি কনভেনশনের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তারপরেও স্থানীয় কিছু দুষ্কৃতিকারী কেসি কনভেনশনের সুনাম নষ্ট করতে বিষয়টি নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিষয়টি নিন্দনীয়। এ বিষয়ে কেসি কনভেনশন তীব্র নিন্দা জানাচ্ছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24