টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে ছোট-বড় মিলিয়ে ৩৬ হাজার ৬৯টি পরিবহন। এতে সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।
সেতু কর্তৃপক্ষ জানায়, বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় টোল আদায় বৃদ্ধি পেয়েছে। বুধবার রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই টোল আদায় করা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ২০ হাজার ৮২০টি পরিবহন সেতু পার হয়েছে।
এ সময় টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ১০ হাজার ১০০ টাকা। এছাড়া সেতু পার হয়েছে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ১৫ হাজার ২৪৯টি পরিবহন। টোল আদায় হয়েছে ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা। ফলে বঙ্গবন্ধু সেতুতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।
প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, গেল কয়েক দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় বেশি হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24