টেকসই উন্নয়নসহ বেশ কয়েকটি খাতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ৮৮টি পৌর এলাকায় বাসিন্দাদের জীবনমানের সমন্বিত ও টেকসই উন্নয়নের জন্য বৃহস্পতিবার সংস্থাটি এ ঋণের অনুমোদন দেয়। এতে ৭৬ লাখ মানুষ উপকৃত হবে বলে মনে করছে এডিবি।
ম্যানিলাভিত্তিক ব্যাংকটি জানায়, ঋণের অর্থ নগর প্রশাসনকে উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়নের প্রস্তুতি ও প্রয়োগে সহায়তা করবে। এছাড়া এ অর্থ নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলার মতো বিষয়গুলোতে ভূমিকা রাখবে।
বাংলাদেশের অর্থনীতির প্রায় সব প্রধান খাতেই সহায়তা প্রদান করে এডিবি। কৃষি, প্রাকৃতিক সম্পদ, অবকাঠামো, জ্বালানি, পরিবহন, শিক্ষা ও পানি সরবরাহসহ বিভিন্ন খাতে আগেও বাংলাদেশকে ঋণ দিয়েছে সংস্থাটি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24