লাইফস্টাইল ডেস্কঃ বৃষ্টির দিনে খিচুরি খেতে পছন্দ করেন অনেকেই। তবে স্বাদ পাল্টাতে এবার তৈরি করতে পারেন বাসন্তি পোলাও। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন কীভাবে তৈরি করবেন বাসন্তি পোলাও। রইলো রেসিপি-
উপকরণঃ ১. ৫০০-৬০০ গ্রাম বাসমতি বা সুগন্ধি চাল
২. পরিমাণমতো লবণ
৩. চিনি ১০০ গ্রাম
৪. হলুদ গুঁড়া ২০ গ্রাম
৫. তেল ১০০ মিলি
৬. ঘি ১৫০ গ্রাম
৭. কাজুবাদাম ১০০ গ্রাম
৮. কিশমিশ ৫০ গ্রাম
৯. লবঙ্গ ৫টি
১০. জয়িত্রী ৭-৮টি
১১. তেজপাতা ৩টি
১২. ছোট এলাচ ৫-৬টি
১৩ ছোট দারুচিনির টুকরা ৩টি ও
১৪. পানি আধা লিটার।
প্রদ্ধতিঃপ্রথমে চালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর শুকিয়ে যাওয়া চালে ঘি, হলুদ, আধা চা চামচ লবণ, গরম মসলার গুঁড়া ভালো করে মিশিয়ে নিন।
এবার প্যান গরম করে তাতে ১ টেবিল চামচ ঘি গরম করে নিন। এতে কাজুবাদাম ও কিশমিশ মিশিয়ে নাড়তে থাকুন। সোনালি রং হতেই নামিয়ে নিন।
এরপর আবার কড়াইয়ে সামান্য ঘি গরম করে তেজপাতা ও আস্ত মসলা মিশিয়ে বাদাম, কিশমিশ ও চিনি মিশিয়ে আঁচ কমিয়ে দিন। ১৫ মিনিট ঢেকে রান্না করুন।
চাল সেদ্ধ হলে নামানোর আগে ২ টেবিল চামচ ঘি ছড়িয়ে দিন। চাইলে কেওড়া জল বা গোলাপ জলও মিশিয়ে দিতে পারেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24