ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নারী বিচারকদের সুবিধার্থে চালু হয়েছে ডে-কেয়ার সেন্টার। বিচারক রেজাউল করিম চৌধুরী সেন্টারটি উদ্বোধন করেন।
বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. রেজায়ুর খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নারী বিচারকদের বিচারকার্যে সুবিধার্থে এই ডে-কেয়ার সেন্টারটি চালু করা হয়েছে।
মো. রেজায়ুর খন্দকার বলেন, ডে-কেয়ার সেন্টার চালুর মাধ্যমে আদালতে সকাল থেকে বিকেল পর্যন্ত নারী বিচারকরা তাদের সন্তানদের এখানে রাখতে পারবেন। এখানে শিশুদের জন্য খেলাধুলা, লেখাপড়াসহ অন্যান্য সুবিধা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকার এডিশনাল সিএমএম হাসিবুর রহমান, তোফাজ্জল হোসেন, সুলতান সালাউদ্দিন সোহাগ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24