চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাছভর্তি ট্রাকচাপায় ইজিবাইক আরোহী দুই দিনমজুর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
সোমবার (২১ আগস্ট) সকালে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে ফুটবল মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ানের শিবপুর গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম ও একই এলাকার মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম।
আলমডাঙ্গা হাটবোয়ালিয়া ক্যাম্পের ইনচার্জ কামরুল হাসান বলেন, সকালে মেহেরপুরের গাংনি থেকে মাছবোঝাই একটি ট্রাক চুয়াডাঙ্গায় যাচ্ছিল। অপর দিকে ইজিবাইকে সাত দিনমজুর উপজেলার শিবপুর গ্রাম থেকে গাংনির দিকে পাটকাটার কাজ করতে যাচ্ছিলেন।
এ সময় হাটবোয়ালিয়া ফুটবল মাঠের কাছে পৌঁছালে ট্রাকটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের চালকসহ সব আরোহী আহত হন। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন; আর ছয়জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24