নেপালের ধাদিং জেলায় কাঠমুন্ডুগামী একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ৮ জন নিহত ও অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জন বাংলাদেশিও রয়েছেন।
তারা হলেন- সুজিত মণ্ডল (৩০) এবং জহিরুল ইসলাম (৩৭)। এই দু’জনের মধ্যে সুজিত মণ্ডল গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার সকালে ত্রিশূলী নদীতে এই দুর্ঘটনা ঘটেছে। খবর কাঠমুন্ডু পোস্টের।
পুলিশ জানায়, বাসটি কাঠমান্ডু থেকে মায়াগদি জেলার বেনির দিকে যাচ্ছিল। যাত্রাপথে রাস্তা থেকে উল্টে পৃথ্বী হাইওয়ের পাশে গাজুরি নামক স্থানের কাছে নদীতে পড়ে যায়।
বুধবার সকালে দুর্ঘটনার পর থেকে বিকাল ৫ টা ৫০ পর্যন্ত চালানো হয় উদ্ধার তৎপরতা। নেপালের পুলিশ, সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স এবং সাধারণ নাগরিকরাও এই তৎপরতায় অংশ নিয়েছেন।
ধাদিং জেলা পুলিশ অফিসের সুপারিনটেনডেন্ট গৌতম মিশ্র বলেন, ঘটনাস্থল থেকে আট যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ১৩ জনকে চিকিত্সার জন্য কাঠমুন্ডুতে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য আহত যাত্রীদের গাজুরি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আঞ্চলিক পুলিশ অফিস গজুরির সিনিয়র পুলিশ কনস্টেবল সুরবীর বুমি জানান, উদ্ধারের জন্য পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24