ঢালিউডের শীর্ষ নায়িকা হিসেবে নিজের অবস্থান মজবুত করে নিয়েছেন বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ ও ‘দামাল’র পর এবার এ নায়িকা নিয়ে আসছেন তার নতুন সিনেমা ‘অন্তর্জাল’। আজ (২২ সেপ্টেম্বর) দেশ-বিদেশে রেকর্ড সংখ্যক হলে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’। এবার ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমে মিম জানালেন, মাত্র দুটি পোশাকে ছবিটি শেষ করতে হয়েছে তাকে।
ফেসবুকে মিম নিজের একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, অন্তর্জাল ছবিটা অনেকগুলো কারণেই আমার জন্য আলাদা।
এরপর তিনি লেখেন, পুরো ছবিতে আমার হাসিমুখ দেখতে পাবেন মাত্র ২ বার। এমনকি মাত্র ২টা ড্রেসেই আস্ত একটা ছবি শেষ করতে হয়েছে। ছবি দেখলেই বুঝবেন, যেরকম টানটান উত্তেজনার মধ্যদিয়ে একেকটা মুহূর্ত গেছে, তাতে আসলে ড্রেস চেঞ্জ করার কোনো অপশন ছিল না।
আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে। প্রোগ্রামারের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। মিম-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24