বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের সাধারণ সম্পাদক ইমরান খান ২৫ সেপ্টেম্বর রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির সঙ্গে মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় মোটর চালক লীগের সাধারণ সম্পাদক ইমরান খান সড়ক-মহাসড়কে চালকদের হয়রানির কথা তুলে ধরেন এবং সংগঠনের নেতৃবৃন্দ যাতে কোনভাবে হয়রানির স্বীকার না হয় এবং মোটরযান চালকদের সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী মোটর চালক লীগের সদস্য সচিব ওলিউল্লা ঢালী, তেজগাঁও থানা শাখার সভাপতি গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24