আলফাডাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় নাশকতা সৃষ্টির সন্দেহে থানা পুলিশের হাতে আটক হওয়া বিএনপি নেতা নুর আলমকে আওয়ামী লীগ নেতার সুপারিশে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর বাজারে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তার নিজ দোকান থেকে তাকে আটক করে। পরে প্রায় তিন ঘন্টা আটক থাকার পর মুচলেকায় ছাড়া পান তিনি।
সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর আলম গোপালপুর বাজারে তার নিজ দোকানে বসে বিএনপি-জামায়াতের অবরোধ সফল করতে নাশকতার পরিকল্পনা করছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দোকান থেকে আটক করে। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা, সাবেক ইউপি সদস্য ইব্রাহিম শেখ কলমের সুপারিশে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এই বিএনপি নেতা নূর আলমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সুদের ব্যবসা, এলাকায় দাঙ্গা লাগানোসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24