আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
র্যাব সদর দফতরের (মিডিয়া উইং) সহকারী পুলিশ সুপার ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকায় র্যাবের ১৬০টি টিম মোতায়েন করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা আরো বলেন, র্যাবের বাকি ৩০০ টহল দল অন্যান্য বাহিনীর পাশাপাশি সারা দেশে মোতায়েন করা হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24