উত্তরা সংবাদ দাতা :-রাজধানীর উত্তরাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ মামুন সরকার। মামুন সরকার ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি ঢাকা মহানগর দোকান মালিক সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্বে ও রয়েছেন ।
জেলা কল্যাণ সমিতির এ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নবীনগর থানা বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজসেবী মো. বিল্লাল হোসেন।জানা যায়, বৃহত্তর উত্তরা এলাকায় এ সংগঠনের নেতারা জেলার লোকজনকে একত্রিত করে দীর্ঘদিন এ সমিতি পরিচালনা করে আসছেন। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারিবারিক মিলন মেলার মাধ্যমে উত্তরায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার নানা শ্রেণি-পেশার মানুষ একসাথে করতে সক্ষম হয়েছেন।
২০২৪-২০২৫ সালের দ্বিবার্ষিক কমিটিতে এবার সর্বমোট ৫১ জন বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি পদে নাছিরুল আলম, সহ সভাপতি পদে যথাক্রমে আনিসুর রহমান. রফিকুল ইসলাম, শাহনুল করিম, কাজী সালাউদ্দিন পিন্টু ও মারুফ হাসান। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, আবু সালেহ শাহ নেওয়াজ, জাহিদ হোসেন, এনামুল হক চৌধুরি, মজিবুর রহমান, সৈয়দ আজাদ, রকিব উদ্দিন আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জি. মো. শওকত আলীসহ অন্যান্যরা।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24