মাসুদ পারভেজ :-সারাদেশে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গড়মের তীব্রতা তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আগামী ৭২ ঘন্টা এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় সবচেয়ে বেশি ঝুঁকিতে অসুস্থ, বয়স্ক ও শিশুরা। এছাড়াও রয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক পুলিশ সদস্যরা।
আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে উত্তরা ট্রাফিক বিভাগের উপ- পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবালের সর্বিক সহযোগিতায় ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে খাবার সেলাইন (ওর স্যালাইন) বিতরণ করা হয়।
উত্তরা পূর্বথানার উত্তর অংশের প্রায় ১০০ (একশত) ট্রাফিক সদস্যের মাঝে এ স্যালাইন বিতরণ করেন ট্রাফিক উত্তরা জোন এর সিনিঃ সহকারী পুলিশ কমিশনার মোঃ ইব্রাহিম। এসময় ট্রাফিক পুলিশের সদস্যরা জানান,
প্রচন্ড গড়মে সিনিয়রদের কাছ থেকে খাবার স্যালাইন পেয়ে তারা অনেক খুশি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24