বিশ্ব প্রতিবেদক :তীব্র তাপদাহে সর্বসাধারণের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজও সিলেটের বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের মধ্যে ছাতা, বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর শাখা।
মঙ্গবার (৩০ এপ্রিল) সকাল ১১ঘটিকায় কোর্ট পয়েন্ট, আম্বর খানা পয়েন্টে পথচারি ও অফিসগামী জনসাধারণের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ এবং ট্রাফিক পুলিশের মধ্যে ছাতা বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এম এ সালেহ চৌধুরী। পানি ও ছাতা বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট কবির আহমদ, হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি জামাল মিয়া, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি লিয়াকত আলী খান, সিনিয়র নেতা হারুনুর রশিদ চিশতী, ছাত্র সমাজের জেলা সভাপতি বিষ্ণু রবি দাস, শ্রমিক নেতা লায়েক আহমদ, আজাদূর রহমান, আনন্দ রবি দাস, তাহমিনা আক্তার, আমিনুল ইসলাম আমিন, মাহফজুর রহমান সহ সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24