বিনোদন প্রতিবেদকঃ সম্প্রতি চরকির ফেসবুক পেজে পোস্ট করা হয় একটি অন্য রকম ছবি, যেখানে দেখা যায় একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। ছবির ওপরে লেখা ‘কে আসছে চরকিতে?’
আর এর পর থেকেই সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট নিয়ে চলতে থাকে নানা রকম গুঞ্জন। অবশেষে সোমবার (৩ জুন) চরকি নিশ্চিত করে যে পোস্টের সেই রহস্যময় ক্রিকেটার হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা ‘তাহসান খান’।
অভিনেতা হিসেবে তাকে বহুবার টেলিভিশনে দেখা গেলেও এই প্রথমবারের মতো তার অভিষেক ঘটছে ওটিটি প্লাটফর্মে।
আরিফুর রহমানের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’ নিয়ে প্রথমবারের মতো ওটিটিতে আসছেন ‘তাহসান’ এবং এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে।
এ সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসান খানকে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা জানা যায়নি। তবে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গল্পটি গড়ে উঠেছে বলে জানা গেছে।
সাসপেন্স ড্রামা ঘরানার এ সিরিজে তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24