শাহাদাত কামাল শাকিলঃ কুমিল্লা সদর দক্ষিণে 'মাইশা টাইলস অ্যান্ড স্যানিটারি' থেকে দুই লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানিটির গাড়িচালকের বিরুদ্ধে। অভিযুক্ত গাড়িচালকের নাম মাসুদ হোসাইন। গাড়ি চালক মাসুদ হোসাইনের বাড়ি একই জেলার বরুড়া উপজেলার তলাগ্রামে।
এ ঘটনায় পদুয়ার বাজার বিশ্বরোডে অবস্থিত মাইশা টাইলস অ্যান্ড স্যানিটারির মালিক জহিরুল ইসলাম দুলাল গতকাল ৬ জুন (বৃহস্পতিবার) কুমিল্লা সদর দক্ষিণ থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গাড়িচালক মাসুদ গত তের বছর যাবত উক্ত দোকানে কর্মরত ছিল। সেই সুবাদে প্রায়শই দোকানের টাকা আনা-নেওয়া করতো। গত ৩ মে সন্ধ্যা আনুমানিক সাতটায় বিজয়পুর থেকে টাইলস বিক্রি বাবদ দুই লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে আর দোকানে ফিরে আসেনি। সম্ভাব্য সকল যায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে এ অভিযোগ দায়ের করা হলো।
কেউ অভিযুক্ত গাড়িচালক মাসুদের সন্ধান দিতে পারলে এই 01325839015, 01977441837 নাম্বারে যোগাযোগের অনুরোধ জানান ভুক্তভোগী জহিরুল ইসলাম দুলাল। তাকে উপযুক্ত সম্মানি দেওয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24