বিনোদন ডেস্কঃ টলিপাড়ায় হঠাৎ শোনা যাচ্ছে যে পরিচালক অভিজিৎ সেন দক্ষিণী ছবি বানাচ্ছেন। গুজবে আরও যোগ হয়েছে যে তিনি তামিল ও তেলুগু ভাষায় সিরিজও তৈরি করবেন। তবে পরিচালক এই গুজবকে একেবারে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, "সবে তো তিনটে বাংলা ছবি করেছি। এখনই বাংলা ছাড়ব!
হাত মিলিয়ে একের পর এক সুপারহিট বাংলা ছবি দিয়েছেন অভিজিৎ। তার প্রজাপতি সিনেমা তো ব্লকবাস্টার। মিঠুন চক্রবর্তী ও দেবকে একফ্রেমে এনে, রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন অভিজিৎ। হঠাৎই টলিপাড়ায় রটে গেল সেই অভিজিৎ নাকি বাংলা সিনেমা ছেড়ে তামিল, তেলুগু সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।
পরিচালক অভিজিৎ জানিয়েছেন, ‘জানি না কেন, এসব রটে গেল। আমি কখনোই, কোথাও এমন কোনো কথা বলিনি। আপাতত বাংলাতেই আছি। বাংলাতেই সিনেমা বানাবো।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার রটনাকে ফুৎকারে উড়িয়ে, অভিজিৎ এক গোপন তথ্য বলা ভালো গোপন স্বপ্নের কথা ফাঁস করলেন। তার কথায়, ‘তামিল, তেলুগু নয়। যদি বানাই তাহলে হিন্দি সিনেমা বানাব। আর সেই সিনেমার নায়ক হবে দেব। এবং প্রযোজক হবেন অতনু রায় চৌধুরী।’ তবে এসব প্ল্যান মগজে থাকলেও, পরিচালক এখন ব্যস্ত ছোটপর্দায় গানের জনপ্রিয় রিয়েলিটি শোয়ের পরিচালনায়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24