দুমকি উপজেলায় (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় ৫টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ, সার ও নারিকেল চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২জুন বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেন গাজীর সঞ্চালনায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ কাওসার আমিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমুন নাহার শিরিন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী মৃধাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও কৃষানীবৃন্দ।
মঙ্গলবার কৃষকদের মাঝে উদ্বোধনী অনুষ্ঠানের পরে ৩হাজার ৯শ ৫০ জন কৃষককে ৫কেজি বীজ ধান, ১০কেজি করে ২প্রকারের ২০কেজি সার ও ৪৫০জন হত দরিদ্রদের মাঝে ৫টি করে নারিকেল চারা বিতরন করেছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24