উত্তরা প্রতিনিধি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৫নং ওয়ার্ডের সম্ভব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় আছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজে সেবক আলহাজ্ব মোঃ সাগর আহম্মেদ। ২০০৪ সালে কুয়েত যুবলীগের মাধ্যমে রাজনীতিতে আসা সাগর আহম্মেদ বর্তমানে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
উত্তরখান মর্নিং ওয়ার্ক টিমের উপদেষ্টা আলহাজ্ব মোঃ সাগর আহম্মেদ বিগত দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৫নং ওয়ার্ডের দুস্থ ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগী, বেকার যুবক, মসজিদ-মাদ্রাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি সজাগ দৃষ্টি রেখে মানুষের কল্যাণে কাজ করেছেন। আজও তিনি তার নৈতিক দায়িত্ব থেকে দূরে সরে যেতে পারেননি। মানব সেবাটা তার নেশায় পরিণত হয়েছে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত্র পর্যন্ত এলাকার মানুষের সকল প্রকার সমস্যা সমাধান করে চলেছেন।
একটি বিশেষ সাক্ষাৎকারে কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ সাগর আহম্মেদ বলেন- আমি নেতা হতে চাই না, আমি মানুষের মাঝে থেকে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। ৪৫নং ওয়ার্ড কে উন্নয়ন মূলক কাজ করে মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এলাকাবাসী আমাকে অনেক বিশ্বাস করে, তাদের সুখ দুঃখের সাথী হয়ে আছি থাকবো ইনশাআল্লাহ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24