বিনোদন ডেস্কঃ পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান সুরের মূর্ছনায় ঢাকা মাতাবেন। সব ঠিক থাকলে আগামী ২০ জুলাই ঢাকায় একটি আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে এই তারকার। সেখানেই নিজের জাদুকরী কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করবেন।
বিষয়টি নিশ্চিত করেছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স সাইট। এই সংগীতশিল্পীকে তারাই ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করেছে।
ওই পোস্টে রাহাত ফাতেহ আলী খানের একটি ভিডিও জুড়ে দেওয়া হয়েছে। সঙ্গে যোগ করা হয়েছে ইভেন্ট লিঙ্ক। যেখানে প্রি-রেজিস্টেশন চলছে।
এ বিষয়ে বিএইচএন-এর কাস্টমার ম্যানেজার ফয়সাল আহমেদ জনি গণমাধ্যমকে জানান, ‘রাহাত ফাতেহ আলী খান আসছেন। যারা তার গান উপভোগ করতে চান তাদের প্রি-রেজিস্টেশন চলছে এখন। পরে টিকিট মূল্য ও ভেন্যু জানিয়ে দেওয়া হবে।’
রাহাত ফাতেহ আলী খান দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক। তার কাওয়ালি সংগীত বিশ্বজুড়েই পরিচিত। পাকিস্তানের পাশাপাশি বলিউডেও অনেক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24