সিটিজেননিউজ ডেস্কঃনতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার (৩০ জুলাই) মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবি আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার (২৯ জুলাই) রাতে আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মাহিন বলেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, ঠাকুরগাঁওসহ দেশব্যাপী আজকের কর্মসূচি বিক্ষোভ ও ছাত্র সমাবেশ সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিসমূহের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী ও গণমানুষের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
তিনি বলেন, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের আপামর জনসাধারণের কাছে আকুল আবেদন জানাচ্ছি, একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আপনারা আগামীকালের কর্মসূচি সফলে সহযোগিতা করুন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24