সিটিজেন প্রতিবেদকঃবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট রাজধানীর জিগাতলা এলাকায় গুলিবিদ্ধ রিয়াজ (২৩) মারা গেছেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) তার মৃত্যু হয়।
রিয়াজের মৃত্যুতে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রিয়াজের মৃত্যুতে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নতুন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।
ফেসবুক পোস্টে আসিফ লিখেন, রিয়াজকে দেখতে গিয়েছিলাম ৩ দিন আগে। মাথায় বুলেট নিয়ে এতদিন মৃত্যুর সাথে লড়ে আজ শাহাদাতবরণ করেছে রিয়াজ। ডাক্তাররা বলেছিলেন ওর আর বাঁচার সম্ভাবনা নেই।
তিনি বলেন, মৃত্যুর জন্য অপেক্ষা, কিছু করতে না পারার আক্ষেপ আর অস্বস্তি নিয়ে ফিরে আসতে হয়েছে। স্বাধীন বাংলাদেশ অর্জনে রিয়াজদের আত্মত্যাগ বৃথা যাবে না।
জানা গেছে, ৪ আগস্ট আন্দোলন চলাকালে রিয়াজের মাথায় একটি গুলি লাগে। আহত অবস্থায় প্রথমে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হলে পরবর্তীকালে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেশ কিছুদিন আইসিইউতে থাকার পর শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে মারা যান রিয়াজ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24