সিটিজেন প্রতিবেদক :অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নেতৃবৃন্দের সঙ্গে আজ বৈঠকে বসছেন। শনিবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
দুর্গত এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়াতে কৌশল বেসরকারি সংস্থার (এনজিও) কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ত্রাণ কার্যক্রম কীভাবে করলে সহজে বেশি কাজ করা যায়, কোন কোন বিষয় এ মুহূর্তে জরুরি, সরকার তাদের সঙ্গে কীভাবে সমন্বয় করতে পারে- এসব বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24