সিটিজেন প্রতিবেদকঃ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ।
জ্যোতিকে আশুলিয়া থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ।
তিনি বলেন, আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে বলে এসপি জানান।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24