বিনোদন ডেস্কঃ এবার ওটিটির দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন বলিউডের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক করণ জোহর। দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িয়ে রয়েছেন এই পরিচালক। সময়ের দাবি মেনে এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায, নেটফ্লিক্সের জন্য একটি ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন করণ। যদিও এখনও সিনেমাটির নাম ঠিক হয়নি। তবে, নির্মাতার অন্যতম পছন্দের কাজ হতে চলেছে এ ফিল্মটি।
বহু তারকা থাকছে সিনেমাটিতে। একাধিক নামী অভিনেত্রীদেরও থাকারও কথা রয়েছে এতে। ইতোমধ্যে ফিল্মটির চিত্রনাট্যও ঠিক হয়ে গেছে। শিগগিরই চরিত্র অনুযায়ী অভিনয়শিল্পী বাছাইয়ের কাজও শুরু হচ্ছে।
২০২৫ সালে শুরু ফিল্মটির শুটিং হয়ে পুরো বছর জুড়েই চলবে এর কাজ। মুক্তি পাবে ২০২৬ সালে। তবে শুধু এ সিনেমা নয়, এর কাজ শেষ হলেই অ্যাকশন ফিল্ম দিয়ে বড় পর্দায় ফিরবেন করণ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24