সিটিজেন প্রতিবেদকঃজুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ এক বিশেষ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে উপদেষ্টা বলেন, “জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে তিনি বলেন, ‘ইতোমধ্যে গণহত্যায় জড়িতদের মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান। এ গণহত্যায় জড়িত কেউ যাতে সীমান্ত দিয়ে ও আকাশপথে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে এবং বিমানবন্দরসমূহে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
বিবৃতিতে উপদেষ্টা আরও বলেন, ‘একইসঙ্গে সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানে যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়, সেই বিষয়ে সতর্কতা অবলম্বনেও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24