সিটিজেন প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ২৪৫ জনকে দুই কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা প্রদান করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গতকাল (সোমবার) পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল, সিএমএইচ, বিএসএমএমইউ, এনআইটিওআর, চক্ষু ইন্সটিটিউট, ট্রমা সেন্টার ও সিআরপি-সাভারসহ বিভিন্ন হসপিটালে ভর্তি থাকা ২৪৫ জন আহত যোদ্ধাকে ২ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে।
‘এখন স্বচ্ছ ভেরিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভেরিফিকেশন শেষ করে সব আহত যোদ্ধার কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।
সারজিস লিখেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সঙ্গে হতে দিতে চাই না। তাই ভেরিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি।
তিনি লিখেছেন, আগামী চার দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহীদ পরিবারকে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেব।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24