আদালত প্রতিবেদকঃ ঢাকা দক্ষিণের সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ডিএনসিসি’র সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ।
পরদিন ১৭ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থানার তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। ওইদিন সকাল সাড়ে ৮টার পরে তাকে আদালতে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে রিমান্ড না চাওয়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত।
শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আতিককে আদালতে হাজির করা হয়েছিল। পরে মোহাম্মদপুর থানার আরও দুই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন মো. আতিকুল ইসলাম। আওয়ামী সরকারের পতনের পর গত ১৮ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খান তিনি। ওই সময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান। এর পরদিন ১৯ আগস্ট আতিকুল ইসলামসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24