সিটিজেন প্রতিবেদকঃ সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকরা সচিবালয় ক্লিনিকে স্বাস্থ্যসেবা এবং সচিবালয়ের ভেতর অবস্থিত পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নবায়ন করতে পারবেন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন প্রতিশ্রুতি দেন তিনি।
সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেন, ‘আমরা এ সপ্তাহেই একটা আদেশ জারি করব৷ এ আদেশের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয় থেকে যে স্বাস্থ্যসেবা পান, সেই সেবাটা সাংবাদিকরাও পাবেন৷ তবে এই সেবা পেতে অবশ্যই অ্যাক্রিডিটেশন কার্ডধারী হতে হবে৷’
তিনি আরও বলেন, ‘পাসপোর্ট নবায়নের ক্ষেত্রেও সচিবালয়ের অফিস থেকে যাতে সাংবাদিকরা পাসপোর্ট নবায়ন করতে পারে আমরা সেই ব্যবস্থা করব৷
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24