অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ -এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী "উত্তরা প্রেসক্লাব"র সভাপতি মোঃ মাসুদ পারভেজ।
আজ এক শোকবার্তায় সভাপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। সে সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ বিকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24