আদালত প্রতিবেদক: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে করা মামলা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম বাদীর জবানবন্দি রেকর্ড শেষে মামলাটি গ্রহণ করেন। একইসঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২২ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন।আদালতে মামলাটি করেন সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বাদী সাজ্জাদ হোসেন বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পারেন। গত ২৫ ফেব্রুয়ারি তিনি মতিঝিল থানায় মামলা করতে যান। তবে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাকে নেওয়ার পরামর্শ দেয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24