বিনোদন প্রতিবেদক: আগামী ১১ এপ্রিল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে স্বাধীনতা কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।
ঢাকায় কনসার্টের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়ও থাকছে একইরকম আয়োজন। চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম ও খুলনায় স্টেডিয়ামে (নির্দিষ্ট নাম বলেননি মি. এ্যানি) কনসার্ট অনুষ্ঠিত হবে। বগুড়ায় আলতাফুন্নেছা খেলার মাঠ কিংবা আজিজুল হক কলেজের মধ্যে কোনো একটি ভেন্যুতে কনসার্ট অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঢাকার কনসার্টে থাকছেন জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, হায়দার হোসেন, মিলা ও প্রীতমসহ অনেক শিল্পী। চট্টগ্রামে থাকবে মাইলস, সোলস্, আর্ক, লালন, চিশতী বাউলসহ বিভিন্ন ব্যান্ড দল ও শিল্পী।
খুলনায় তাহসান, আসিফ, টুনটুন বাউল, ওয়ারফেইজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস। আর বগুড়ায় আর্টসেল, মিজান, ভাইকিংস, হদয় খান, বেবি নাজনীনসহ স্থানীয় শিল্পীরা অংশ নেবেন কনসার্টে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু এবং সদস্যবৃন্দ আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানী, আতিকুর রহমান রুমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও এহসান মাহমুদ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24