বিনোদন ডেস্ক: ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে নিজের নাম লেখালেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সৌন্দর্যের লীলাভূমি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের ‘পর্যটন দূত’ হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন মঙ্গলবার (১০ জুন) এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানান, ক্যাটরিনা কাইফ এখন থেকে মালদ্বীপের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ কেবল পর্যটন খাতেই নয়, ভারত-মালদ্বীপ সম্পর্ক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে। সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে, মালদ্বীপের এই সিদ্ধান্তকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ক্যাটরিনা কাইফ এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ''মালদ্বীপ মানেই বিলাসিতা ও প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সংমিশ্রণ। ‘সানি সাইড অব লাইফ’-এর পর্যটন দূত হতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত।''
তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে একাধিকবার মালদ্বীপ ভ্রমণ করেছেন এবং দেশটির অনন্য পরিবেশ ও অভিজ্ঞতা বিশ্ব পর্যটকদের সামনে তুলে ধরতে মুখিয়ে রয়েছেন।
২০২১ সালে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ। সর্বশেষ তাঁকে দেখা গেছে থ্রিলারধর্মী সিনেমা ‘মেরি ক্রিসমাস’-এ, যেখানে তিনি অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় সেতুপতির বিপরীতে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24