হাফসা: রাজধানীর তেজগাঁও ফার্মগেট ব্রিজের নিচে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
এই ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষণিক রাত -১২টার সময়ে তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফার্মগেট মোড় থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে জনমনে সচেতনতা সৃষ্টি করে।
মিছিলে নেতৃত্ব দেন তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি মোঃ আকতার হোসেন ফরাজী ও সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ রাশেদ, সোহেল রানা, মিঠু, রিয়াদ খান, সোহাগ হাওলাদার, আলামিন মুন্সী, তুষার, সুজন, সাইফুল, সালাউদ্দিন, ও ইব্রাহিম।
সহযোগী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকদলের নেতা জিয়া উদ্দিন কাওছার, ২৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব মনির হোসেন সুমন এবং তেজগাঁও থানা কৃষক দলের আহ্বায়ক বাবুলসহ অসংখ্য নেতাকর্মী।
বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে মোঃ আকতার হোসেন ফরাজী বলেন,
রাজপথে ককটেল ফাটিয়ে কেউ রাজনীতি করবে তা আমরা হতে দেব না।
আওয়ামী লীগ যেখানে সন্ত্রাসের আশ্রয় নেবে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। পালিয়ে যাওয়া দল ও তাদের সন্ত্রাসী কার্যক্রম দেশের মানুষ আর মেনে নেবে না।”
তেজগাঁও কৃষক দলের আহ্বায়ক বাবুল বলেন,
আমরা রাজপথে আওয়ামী লীগের সন্ত্রাস-দমন ও অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধে বদ্ধপরিকর। দেশের জনগণ এখন জেগে উঠেছে। এই প্রতিরোধ সর্বত্র ছড়িয়ে যাবে।
নেতৃবৃন্দ অবিলম্বে ককটেল হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাশাপাশি তেজগাঁও কলেজের নেতৃবৃন্দকে মিছিল করতে দেখা যায়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24