মাসিক "মানবাধিকার খবর" ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১০ ই ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক : " মানুষ মানুষের জন্য "প্রতিপাদ্য নিয়ে আগামী ১০ই ডিসেম্বর মাসিক "মানবাধিকার খবর" ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হবে।
সেখানে দেশের সকলের সার্বিক সুস্থতার জন্য দোয়া কামনা করা হবে। কর্তৃপক্ষ জানান আগামী ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস -২০২৫ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা গনমানুষ এবং অধিকার বঞ্চিত মানুষদের মানবাধিকার বাস্তবায়ন লক্ষে মানবাধিকার সব সময় সর্বদা সকল মানুষের পক্ষে ধর্ম, বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের অধিকার বাস্তবায়ন সহ মানবিক কাজে জন্য নিয়োজিত থেকে মানব কল্যানে কাজ করে আসছেন। জাতিসংঘে মানব কল্যাণ ঘোষণা কৃত আইন ইতিমধ্যে ধারা ১ থেকে ধারা ৩০ পর্যন্ত । মানবাধিকার খবরের প্রতিপাদ্য - " মানুষ মানুষের জন্য "। সংবিধানে বর্ণিত - ১) আইন সকলের জন্য সমান, এবং ২) আইনের উর্ধ্বে কেউ নয়। এই গঠনতন্ত্রে বিশ্বাসী হয়ে বাংলাদেশের প্রথম দিকের জাতীয় ভাবে প্রকাশিত মানব কল্যানে নিয়োজিত " মাসিক মানবাধিকার খবর " ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১০ ই ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24