মোঃ আবুল খায়ের (লাকসাম মনোহরগঞ্জ) কুমিল্লাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী সামিরা আজিম দোলা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কুমিল্লার কান্দিরপাস্থ গোল্ডেন স্পুন হোটেলে সন্ধা আটটায় নিজ প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা করেন। মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন এর সঞ্চালয় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির নির্বাচনী সমন্বয়ক ও সাবেক আহবায়ক হাজি আমিনুর রশিদ ইয়াছিন,কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী মোঃ আবুল কালাম, কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আমিরুজ্জামান আমির,মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ডক্টর রশিদ আহমেদ হোসাইনী,লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডাঃ নুর উল্লাহ রায়হান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, প্রফেসর আলী মর্তুজা, শরীফ হোসেন, আবুল বাসার কিরন, ইউসুফ ভূইয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, জাফর ইকবাল বাচ্চু,সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চুসহ আরো অনেকে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24