মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় তালাস্থ নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমারা একটা সুন্দর, সমৃদ্ধ শালী দেশ গড়তে চাই । সাংবাদিকদের সত্য প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করবেন সেটা যে দলের লোক হোক। আমি সংখ্যা গুরু-সংখ্যা লঘুতে বিশ্বাস করি না। এদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করবো। ৫ আগষ্ট পরবর্তীতে কারা লুটপাট করেছে আপনারাই ভালো জানেন। জামায়াতের নেতা কর্মীরা সম্পদ পাহারা দিয়েছে।
তিনি বলেন ৪৯২১৯৮ জন ভোটারসহ অভিভাবকের দায়িত্ব নিয়ে নির্বাচিত হলে জামায়াত আগে দিবে নিরাপত্তা। সব সময় মজলুমের পাশে দাঁড়াবে, আমাদের কোনো লোক অনৈতিক কাজের সাথে থাকবে না। তিনি আরও বলেন, আমি সংখ্যা গরিষ্ঠ ও সংখ্যালঘুতে বিশ্বাস করি না। এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। এলাকা থেকে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করা হবে এবং জনগণকে প্রশাসনিক নিপীড়ন থেকে রক্ষা করা হবে।
সহ-সভাপতি খান নাজমুল হক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের সেক্রটারী মোঃ ইদ্রিস আলী, মোঃ আসাদুজ্জামান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ইয়াছিন আলী, সাংবাদিক এম এ ফয়সাল, নারায়ন চন্দ্র মজুমদার, আকবর হোসেন প্রমুখ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24