নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ একযুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে। অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গণতন্ত্র ফিরে পেতে দেশের মানুষের হাজারও ত্যাগ রয়েছে। সেই ত্যাগের বিনিময়ে বাক্স্বাধীনতা ফিরে এসেছে। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা ও আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজ আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ করি আমাদের আগামীদিনের কাজ হবে এই দেশের মানুষের জন্য।
এর আগে বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে পৌঁছালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-সহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24