হাফসা আক্তারঃ
উত্তরা পশ্চিম থানা পুলিশ ০১ মার্চ ২০২৬ তারিখ উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলায় ৯ জন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশ আইনে বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ আক্রান্ত (কিশোর গ্যাং) মামলায় ৮ জন গ্রেফতার
পুলিশ আক্রান্ত সংক্রান্ত কিশোর গ্যাং মামলায় গ্রেফতারকৃতরা হলেন—
ইমতিয়াজ আহমেদ (১৯), সজীব (১৯), মো. হামজা (১৬), মো. আইকুল (১৭), জাবির (১৭), মো. সোহাগ (১৭), হান্নান (১৭) ও সাকিব (১৬)।
প্রতারণা মামলায় ১ জন
প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন মোঃ ইলিয়াস মোল্লা ওরফে নজরুল (৫৫)।
ডিএমপি অধ্যাদেশ আইনে ৭ জন
ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ নাঈমুর রহমান (২৪), মোঃ শাহীন (৩৫), মোঃ হানিফ (৩৯), মোঃ শাহাদত হোসাইন (১৯), মোঃ দুলাল (৩৮), হেদায়েত উল্লাহ (৩৩) ও মো. স্বপন মিয়া (৩৪)।
উদ্ধার সামগ্রী
অভিযানকালে একটি ৩০ ইঞ্চি লম্বা কাঠের লাঠি (নিচের অংশ চারদিকে লোহা দ্বারা আবৃত), একটি এসএস পাইপের সঙ্গে চেইন স্প্রোকেটের কাটা অংশ সংযুক্ত বস্তু এবং ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24