জেলার বোচাগঞ্জ উপজেলার সীমান্তে আজ বিজিবি সদস্যদের অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও মদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর ৪২ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
তিনি বলেন, আজ সকাল সাড়ে ১০টায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দিনাজপুর ৪২ বডার গার্ড ব্যাটালিয়ন- বিজিবি’র অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি জেলার বোচাগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৩২ অভ্যন্তরে তেঁতড়া বাজার স্থান হতে ৪৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া আজ বেলা ১১টায় জেলার বিরল উপজেলার সীমান্তে ডুংডুংগী বিওপি জেলার বিরল সীমান্ত পিলার ৩২৪/৭-এস হতে ২শ’ গজ অভ্যন্তরে দক্ষিণ মেরাগাঁও স্থান হতে পরিতত্যক্ত অবস্থায় ৪২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ তরল মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্তে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবি তৎপরতা অব্যাহত রয়েছে বলে সূত্রটি জানায়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24