নিজস্ব প্রতিবেদক: হঠাৎ রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
বোরবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে পরিদর্শন করেন তিনি। এতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতও উপস্থিত ছিলেন। এ সময়, হাসপাতালের নানা অনিয়ম তার চোখে পড়ে।
জাতীয় মানসিক হাসপাতালে নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা, অস্বাস্থ্যকর পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ আছেন, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না।
এ সময়, স্বাস্থ্যমন্ত্রীর সাথে পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে লিডারশীপ সঙ্কট রয়েছে। সেই সাথে অব্যবস্থাপনাও আছে। তবে,দ্রুত সমস্যাগুলো সমাধান করা হবে বলে জানিয়েছেন মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, এ হাসপাতালকে অন্য সকল হাসপাতালের চাইতে আরেকটু বেশি মানবিক হতে হবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24