তাসদিত হায়দার সাজিদ (আগৈলঝাড়া)
বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেয়েছেন। সাধারণত সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং জ্যেষ্ঠ সংসদ সদস্যদের জন্যই জাতীয় সংসদের প্রথম সারির আসন বরাদ্দ থাকে। সে বিবেচনায় এই সারিতে তার আসন প্রাপ্তি রাজনৈতিক ও সংসদীয় অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে জনাব জহির উদ্দিন স্বপন দায়িত্ব পালন করছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত নতুন সংসদের আজ ছিল প্রথম অধিবেশনের প্রথম দিন। এই অধিবেশনের মাধ্যমেই ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।পত্রিকার
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24