এস চাঙমা সত্যজিৎ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি জোনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী পানছড়ি সাব-জোন কর্তৃক অসহায়, দুস্থ ও গরীব শতাধিক পরিবারের লোকদেরকে ইফতার সামগ্রী বিতরণ করে।
আজ ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার পানছড়ি উপজেলার সাব জোনের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারের লোকজনকে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পানছড়ি সাব-জোনের সেনাবাহিনীর সদস্যরা সরাসরি অসহায় মানুষের হাতে এসব ইফতারের খাদ্যসামগ্রী প্রদান করেন।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাইল, চিনি, তৈল, নুডুলস, সেমাইসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য। রমজান মাসে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এ সময় পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর জায়েদ-উর রহমান অয়ন জানান, পবিত্র রমজানের মাসকে সামনে রেখে মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরণের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24