সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি সৌজন্যে ও জননেতা কাজী মামুন মুক্তি সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নগরীর অভিজাত ফুড প্যালেস পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব, সিলেট মহানগর জাতীয় পার্টির সভাপতি ও জননেতা কাজী মামুন মুক্তি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এডভোকেট এম এ সালেহ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার শাহীন আলম, আজমল হোসেন, ডাক্তার আক্তার হোসেন, নাজিম উদ্দিন ও এড. আমিন রশিদ। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার সভাপতি বিষ্ণু রবি দাস, আনন্দ দাস, মোজাম্মেল হোসেন বাদশা। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অনতিবিলম্বে মিথ্যা মামলায় রাজ বন্দী জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব জননেতা কাজী মামুনুর রশীদ এর নি:শ্বর্ত মুক্তির দাবী জানান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে মাওলানা মুজাম্মেল হুসেইন মোনাজাত পরিচালনা করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24