নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলে এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা ড. সুমন বড়ুয়া, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়াসিন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব ) এর জেলা সভাপতি কে এম আবু তাহের, সিআরবির প্রতিনিধি মো. আব্দুর রউফ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউসুছ বিভিন্ন বিভাগীয় প্রদান, ভোক্তা সংগঠনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় নিরাপদ পণ্য ও ভোক্তা স্বার্থ নিশ্চিত করার জন্য জনসচেতামুলক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি মনিটরিং,বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভোক্তাঅধিকার আইন ২০০৯ অধিকতর কার্যকর ও যুগোপযোগী করা, অনলাইন ও ই কমার্স প্লাটফর্মে বিক্রিত পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা জন্য ডিজিটাল মার্কেটিং ও ডিজিটাল কর্মাস পরিচালনা নির্দেশিকা ২০২১ বাস্তবায়নসহ ক্যাবের পক্ষ থেকে ৪ দফা দাবী জানানো হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24