নিজস্ব প্রতিবেদক: সাংবিধানিক তিন অঙ্গকে ঠিক রাখতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের অন্য তিন স্তম্ভ সোজা পথে চলতে বাধ্য হবে। কিন্তু চতুর্থ স্তম্ভ ব্যর্থ হলে বাকি তিনটিও স্বয়ংক্রিয়ভাবে ভেঙে পড়বে। আমরা সেই ব্যর্থতা আর দেখতে চাই না।
(শনিবার, ১৪ মার্চ) সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক নির্যাতন ও চাপের মুখে পড়েছেন।’
ভবিষ্যতে সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য তুলে ধরতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়েই গণতন্ত্র সুদৃঢ় হয় এবং জনগণের অধিকার রক্ষা পায়।
সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি আশ্বাস দেন, গণমাধ্যমের স্বাধীন কণ্ঠ রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকবে। এ সময় তিনি আরও বলেন, ‘দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেয়া হবে না।’
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24