মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের মিনি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদের সঞ্চালনায় ‘নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তা রাস্তা গড়ে তুলি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, ক্যাবের সভাপতি রফিকুল আলম, ভোক্তা শাহিনুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভার আগে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের নেতৃত্বে একটি র্যালি জেলা প্রশাসকের চত্বর থেকে শুরু হয়। এটি বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদর্শন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24