মোঃ রবিউল ইসলাম মিনাল:
গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি| ১৬ মার্চ, ২০২৬]
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মার্চ ২০২৬ তারিখ রাত ১২:৩৫ ঘটিকায় র্যাব-৫-এর একটি চৌকস আভিযানিক দল শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০১টি ইউএসএ (USA) তৈরি বিদেশী রিভলবার এবং ০৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন ঘটনাস্থলে কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে র্যাব জানিয়েছে, অস্ত্র ও গুলির মালিক বা এর সাথে সংশ্লিষ্ট অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫-এর মিডিয়া সেল থেকে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্র নির্মূলে র্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24