মোংলা বন্দরের জেটিতে কর্মরত প্রায় দুই হাজার শ্রমিকের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন। গতকাল সোমবার সকালে বন্দরের প্রশাসনিক ভবনে এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন মোংলা বন্দর কতৃপক্ষের সদস্য ড.আনিসুর রহমান, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জনি।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, দুধ, সেমাই, তেল, সাবান ও লবণ। এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি শ্রমিকরা।
শ্রমিক সর্দার মো. সেলিম জানান, বন্দরের কাজ কম থাকায় তাদের অভাব চলছিল। ঈদের আগ মুহুর্তে এসব খাদ্য সামগ্রী পেয়ে তারা খুশি। যুদ্ধের ডামাডোল সাময়িকভাবে মন্দা দেখা দিয়েছে আমদানী- রপ্তানি বাণিজ্যে। অভাবে পড়েছে এখাতের সংশ্লিষ্ট শ্রমিকরা। তাই এ খাতে সংশ্লিষ্ট বিত্তবানদের এগিয়ে আসার দাবি জানান তারা।
সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক জানান, ইরান- ইযরায়েল- আমেরিকা যুদ্ধের কারণে মোংলা বন্দরে জাহাজ আগমন কমেছে। এর ফলে অভাব অনটনে পড়েছে শ্রমিকরা। তাই ঈদে শ্রমিকরা যাতে পরিবার পরিজন নিয়ে আনন্দে কাটাতে পারে তাই এসব খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24